কোরআন থেকে যারা মানুষের জীবন জিজ্ঞাসার জবাব খুঁজে পেতে চান, কোরআনকে যারা মানুষের জীবনের একটি পূর্ণাংগ বিধান হিসাবে পেতে চান তাদের জন্যেই তৈরী করা হয়েছে কোরআনে কারীমের আধুনিকতম এই তাফসীর ফী যিলালিল কোরআন। আমেরিকার আলাসকা থেকে অস্ট্রেলিয়ার সিডনী পর্যন্ত বিশ্বের প্রতিটি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের নিবেদিত কর্মীদের নিত্যদিনের সিলেবাস, কোটি কোটি মুসলমানদের প্রিয় গ্রন্থ সাইয়েদ কুতুব শহীদ-এর তাফসীর ফী যিলালিল কোরআন।
১৯৭৯ সালে রাবেতায়ে আলামে ইসলামী আয়োজিত বিশ্বব্যাপী সীরাত প্রতিযোগীতায় প্রায় বারো শত পান্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী গ্রন্থ হচ্ছে মদীনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরহুম আল্লামা ছফিউর রহমান মোবারকপুরীর আর রাহীকুল মাখতুম। গ্রন্থটির বাংলা অনুবাদ করেছেন খ্যাতিমান প্রবাসী লেখিকা মোহতারামা খাদিজা আখতার রেজায়ী। আমাদের কালের শ্রেষ্ঠ এই সীরাত গ্রন্থের অনুবাদটি ইতিমধ্যেই বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সীরাত গ্রন্থ হিসেবে সর্বমহলের স্বীকৃতি লাভ করেছে।




